Posts

Showing posts from November, 2019

বিবিপিএল ২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ।। BPL 2019 Time Schedule..

Image
বিবিপিএল ২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিপিএল শুরু হতে বাকি আর কটা দিন। এরপরেই শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। যদিও এটিকে বলা হচ্ছে বিপিএলের বিশেষ আসর। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে এবারের আসর। নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতবারের মতো এবারও মাসব্যাপী তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিবিপিএল। ১১ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। অংশ নিচ্ছে ৭টি দল। গত ৬ আসরের মতো এবার আর ফ্র্যাঞ্চাইজি থাকছে না সেটা সবারই জানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের তত্ত্বাবধানে করতে যাচ্ছে আসরটি। প্রথম পর্বের শুরুতে ঢাকায় থাকছে আটটি ম্যাচ। ১১ ডিসেম্বর থেকে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৭ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্ব। শেষ হবে ২৪ ডিসেম্বর। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। বন্দর নগরীর পর্ব শেষে বিপিএল ফিরবে ঢাকায়। ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। সিলেট থেকে ঢাকায় ফিরে ৭ জানুয়ারি...

গোলাপি ও দিবারাত্রি টেস্টের খুটিনাটি।

Image
গোলাপি ও দিবারাত্রি টেস্টের কতকথা গোলাপি বলে দিবারাত্রির টেস্টের আবির্ভাব ২০১৫ সালে। সেই থেকে এখন পর্যন্ত গোলাপি বলের টেস্ট হয়েছে ১১টি। দেখে আসা যাক গোলাপি বলের খুটিনাটি—

২০১৯-২০ জাতীয় ক্রিকেট লীগ মৌসুমের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। জেনে নিন বিস্তারিত।

Image
২০১৯-২০ জাতীয় ক্রিকেট লীগ মৌসুমের প্রথম স্তরে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্জাক-সোহানের খুলনা বিভাগ। দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। জাতীয় লিগে প্রথমবার সেরা রাজ্জাক-তাইবুর। প্রথম শ্রেণির ক্রিকেটে আব্দুর রাজ্জাকের সাফল্যের ধারে কাছে নেই বাংলাদেশের কোনো বোলার। দুই দশকের ক্যারিয়ারে গত এক দশকে তার ধারাবাহিকতা অসাধারণ। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই আব্দুর রাজ্জাক জাতীয় লিগের শীর্ষ উইকেট শিকারী হলেন এই প্রথমবার। ঘরোয়া ক্রিকেটের আরেক নিয়মিত পারফরমার তাইবুর রহমান প্রথমবার হলেন সর্বোচ্চ রান স্কোরার। এবার জাতীয় লিগের শেষ ম্যাচ খেলতে পারেননি রাজ্জাক। ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৩১ উইকেট। তবু অনেকটা এগিয়ে থেকে এবারের আসরের সফলতম বোলার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি এই মৌসুমেই। এর আগে ২০১২-১৩ জাতীয় লিগে ৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। কিন্তু সেবার ৭ ম্যাচে ৪৪ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ২০১৪-১৫ জাতীয় লিগে ৭ ম্যাচে রাজ্জাক নিয়েছিলেন ৪১ উইকেট। সেবার সমান ম্যাচে ৪২ উইকেট নি...

পিএসএল ২০২০ এর নিলামে বাংলাদেশের যে ১০ ক্রিকেটার

পিএসএলের নিলামে বাংলাদেশের যে ১০ ক্রিকেটার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর। টুর্নামেন্টের নিলামে থাকবে ১০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। ইতিমধ্যে সেই তালিকা ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী পিএসএলে দেখা যেতে পারে লিটনকে। ছবি: এএফপি আগামী পিএসএলে দেখা যেতে পারে লিটনকে। ছবি: এএফপি আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। এই আসরে কোন কোন বিদেশি খেলোয়াড়কে নিলামে তোলা হবে, সে তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তালিকার ‘গোল্ড’ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন ১০ জন। তাঁরা হলেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আমিনুল ইসলাম, আল আমিন হোসেন, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আবুল হাসান ও অলক কাপালি। ১৪টি দেশের মোট ১৪৪ জন ক্রিকেটার গোল্ড ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন। বাংলাদেশের ১০ জন ছাড়াও ইংল্যান্ডের ৪৮, ওয়েস্ট ইন্ডিজের ৪০, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ৬, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চারজন করে...

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এ কার মূল্য কত নির্ধারন করা হয়েছে। বিপিএলে মাশরাফিরা পাবেন ৫০ লাখ, আফ্রিদি-গেইলরা ৮৪ লাখ।

জেনে নিন এবারের বঙ্গবন্ধু বিপিএলে কার কত মূল্য নির্ধারন করা হয়েছে। বিপিএলে মাশরাফিরা পাবেন ৫০ লাখ, আফ্রিদি-গেইলরা ৮৪ লাখ আজ ১৬/১১/২০১৯ তারিখ শনিবার উন্মোচিত হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো। বঙ্গবন্ধু বিপিএল পুরোটাই দেখভাল করবে বিসিবি, সেটি আগেই জানিয়েছিল তারা। এবার বিপিএলে অংশগ্রহণকারী দেশি ও বিদেশি খেলোয়াড়েরা কে কত টাকা পাবেন সে তালিকাও ঘোষণা করেছে বিসিবি। দেশিদের মধ্যে এবার ৪ জন ক্রিকেটার পাচ্ছেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা করে। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা করা হয়েছে ১ লাখ ডলার। ১১ জন ক্রিকেটাররকে রাখা হয়েছে সেখানে। সাতটি দল আগামীকাল ১৭/১১/২০১৯ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্লেয়ার ড্রাফটসে অংশ নেবে। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার লিগ খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর র‍্যাঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স—এ সাতটি দল ৬২০ জন ক্রিকেটারের মধ্য থেকে দল সাজানোর সুযোগ পাবে। ড্রাফটসে ১৮১ জন দেশি খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করেছে বিসিবি। ১৮১ জনকে মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন সর্বোচ্চ ৫০ লাখ টা...

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ দেখা যাবে হাজারতম ম্যাচ। বাংলাদেশের এ ম্যাচটি ইতিহাসের যেখানে ‘নতুন’ মাইলফলক।

বাংলাদেশের এ ম্যাচটি ইতিহাসের যেখানে ‘নতুন’ মাইলফলক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ দেখা যাবে হাজারতম ম্যাচ। তাতে জড়িয়ে থাকবে বাংলাদেশ দলের নাম ওয়েলিংটন থেকে সিডনি তারপর দিল্লি। আজ এ তিনটি ভেন্যুতে চোখ থাকবে ক্রিকেটমোদীদের। তবে ওয়েলিংটনে এখন আর চোখ রাখার কিছু নেই। সেখানে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি যে শেষ হয়েছে সকালেই (বাংলাদেশ সময়)। এখন সিডনিতে চলছে অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি লড়াই। সন্ধ্যায় দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তখন এ ম্যাচের পাশে লেখা হবে ১০০০তম! আন্তর্জাতিক টি-টোয়েন্টির বয়স ১৪ বছর পেরিয়ে গেছে। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি এ সংস্করণে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।এ ম্যাচ নিয়ে ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক’-এ লেখা হয়েছে ‘কোনো দলই ম্যাচটি সিরিয়াসলি নেয়নি।’ সে ম্যাচের পর ক্রিকেট মাঠে জল গড়িয়েছে অনেক দূর। টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টিও এখন ভীষণ গুরুত্বপূর্ণ সম্ভব পূর্ববর্তী দুটি সংস্করণের তুলনায় গুরুত্ব একটু বেশিই। দর্শক থেকে খেলোয়াড়দের কাছে এ সংস্করণের চাহিদাও ব্...