বিবিপিএল ২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ।। BPL 2019 Time Schedule..
বিবিপিএল ২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
বিপিএল শুরু হতে বাকি আর কটা দিন। এরপরেই শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। যদিও এটিকে বলা হচ্ছে বিপিএলের বিশেষ আসর। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে এবারের আসর।
নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতবারের মতো এবারও মাসব্যাপী তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিবিপিএল।
১১ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। অংশ নিচ্ছে ৭টি দল। গত ৬ আসরের মতো এবার আর ফ্র্যাঞ্চাইজি থাকছে না সেটা সবারই জানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের তত্ত্বাবধানে করতে যাচ্ছে আসরটি।
প্রথম পর্বের শুরুতে ঢাকায় থাকছে আটটি ম্যাচ। ১১ ডিসেম্বর থেকে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৭ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্ব। শেষ হবে ২৪ ডিসেম্বর। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ।
বন্দর নগরীর পর্ব শেষে বিপিএল ফিরবে ঢাকায়। ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ।
সিলেট থেকে ঢাকায় ফিরে ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এ আসর। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ১৫ জানুয়ারি। ফাইনাল হবে ১৭ জানুয়ারি।
কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালের জন্য রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।
শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা থেকে থেকে শুরু হলেও সপ্তাহের বাকি ম্যাচগুলো শুরু হবে দুপুর সাড়ে ১২টায় ও ৫টা ২০ মিনিট থেকে।
দেখে নেয়া যাক বিবিপিএলের পূর্ণাঙ্গ সূচি-

Comments
Post a Comment