সাকিব ভারতের হয়ে খেললে তার আরো সুখ্যাতি হতো : আনন্দবাজার পত্রিকা।
সাকিব ভারতের হয়ে খেললে তার আরো সুখ্যাতি হতো : আনন্দবাজার পত্রিকা। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে না খেলে ভারতের হয়ে খেললে তার জন্য ভালো হতো বলে মন্তব্য করেছে কলকাতার প্রভাবশালী বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তাদের প্রতিবেদনের শিরোনাম ‘টিম তুলে নেওয়া থেকে অশ্লীল অঙ্গভঙ্গি, বার বার বিতর্কে জড়িয়েছেন শাকিব’। পত্রিকাটি সাকিব আল হাসানকে নিয়ে বুধবার (৩০ অক্টোবর) একটি ফটোস্টরি তৈরি করেছে। ১১টি ছবি দিয়ে তৈরি করা স্টোরিতে প্রতিটি ছবির ক্যাপশনে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আনন্দবাজারের প্রকাশ করা ফটোস্টোরির ক্যাপশনের তথ্য তুলে ধরা হলো- ‘দুর্দান্ত পারফরমার বললেও বোধহয় কম বলা হয়। ভারতের অনেকেই বলে থাকেন, বাংলাদেশের হয়ে না খেলে সাকিব যদি ভারতের হয়ে খেলতেন, তা হলে তার আরও সুখ্যাতি হতো। তার পারফরম্যান্স আরও নজরে পড়ত। ক্রিকেটার সাকিবের আড়ালে রয়েছে অন্য এক স্বত্তা। তিনি বিতর্কিত। একাধিক বার বিতর্কে জড়িয়েছেন তিনি। আইসিসি-র বিচারে সম্প্রতি ২ বছরের জন্য নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডারের সেই সব বিতর্কিত মুহূর্ত আরও একবার দেখে নেয়া যাক। ২০১৯ বিশ্বকাপের আগে দলের ফোটোসেশনে ছিলেন না সাকিব। বিশ্বকাপের ...