Posts

৩৪তম জন্মদিনে সাকিবের ৩৪টি কীর্তি। সাকিব আল হাসানের রেকর্ড সমূহ। Shakib Al Hasan

৩৪তম জন্মদিনে সাকিবের ৩৪টি কীর্তি। সবচেয়ে বড় তারকা? নিঃসন্দেহে। সময় ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা? একটু থামতে হয়। সর্বকাল জুড়ে দেওয়াতেই হয়তো অবিসংবাদিত কোনো উত্তর দেওয়া যায় না। সর্বকালে সীমা টানা যায় না, সর্বকালের সেরার প্রশ্নগুলোর উত্তর তাই যুক্তি-তথ্যের চেয়ে আবেগের নিক্তিতে বেশি মেলে। কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা কি না, সে প্রশ্নে ‘না’-বোধক উত্তর দেওয়া মানুষের সংখ্যা সম্ভবত হাতের কর গুনে বলে দেওয়া যাবে। কল্পনাতেই না হয় সাকিব একটু ঘুরে এলেন পেছনে ফেলে আসা পথের বাঁকে বাঁকে, যেখানে মাইলফলক হয়ে থাকা রেকর্ডগুলো বলবে তাঁর এগিয়ে চলার উপাখ্যান। ৩৪তম জন্মদিনে সাকিবকে চিলতেখানিক হাসি এনে দিতে পারে তাঁর ৩৪টি কীর্তি। ১. ২০১৫ সালের জানুয়ারিতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন সাকিব। ক্রিকেট ইতিহাসে সাকিব ছাড়া এই কীর্তি নেই অন্য কারও। ২. ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেটের কীর্তি গড়েন সাকিব, যে কীর্তি এর আগে ছিল দুই কিংবদন্তির—পাকিস্তানের ইমরান খান ও ইংল্যান্ডের ইয়ান ব...

যে ১০টি মুহূর্ত ধোনিকে ধোনি বানিয়েছে... ভারতীয় ক্রিকেট ধোনির মতো আর কাউকে পাবে কি?

যে ১০টি মুহূর্ত ধোনিকে ধোনি বানিয়েছে... ভারতীয় ক্রিকেট ধোনির মতো আর কাউকে পাবে কি? কত অনায়াসেই না বলে দিলেন, ‘৭টা ২৯ মিনিট (16 August, 2020) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিন।’ মহেন্দ্র সিং ধোনি বলেই হয়তো এত অনাড়ম্বরে নিজের অবসরের কথা জানিয়ে দিলেন গতকাল। একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে, টি-টোয়েন্টি ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতা অধিনায়ক ভারতকে টেস্টেও বিশ্ব সেরা বানিয়েছিলেন। ভারতের হয়ে যা অর্জন করেছেন, তেমন কিছু অবাস্তব বলেই ঠেকে। কীভাবে অবিশ্বাস্য সব সাফল্য ধোনির হাতে এভাবে ধরা দিল? আসুন জেনে নেওয়া যাক যে ১০টি মুহূর্ত ধোনিকে ধোনি বানিয়েছে ১. ওয়ানডেতে ঝলমলে শুরু ২০০৪ সালে গোল্ডেন ডাক দিয়ে শুরু তবে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বছরেই ক্যারিয়ারের গতিপথটা ঠিক করে নেন ধোনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৮ ও অপরাজিত ১৮৩ রানের দুটি ইনিংস মহাতারকা বানিয়ে দেয় তাঁকে। প্রথম বছরে ৪৯.৭২ গড়ে ৮৯৫ রান করেছিলেন ধোনি। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ২০০৭ সালে আবির্ভাব টি-টোয়েন্টি বিশ্বকাপের। আবির্ভাব অধিনায়ক ধোনিরও। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ জিতে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেন তিনি। ...

সাকিবের ক্যারিয়ারের ‘১৪’ বছরে ১৪টি ঘটনা। সাকিব আল হাসান।

#অভিনন্দন_সাকিব সাকিবের ক্যারিয়ারের ‘১৪’ বছরে ১৪টি ঘটনা ক্যারিয়ারের ১৪ বছর শেষ করলেন সাকিব আজ। ৬ আগস্ট, ২০০৬ । ঠিক ১৪ বছর আগে সাকিব আল হাসানের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিবের মাঠের পারফরম্যান্স ছিল অতুলনীয়। নিজেকে তৈরি করেছেন আধুনিক ক্রিকেট সেরা ক্রিকেটারদের একজন হিসেবে। প্রতিষ্ঠিত হয়েছেন বাংলাদেশের ইতিহাস-সেরা ক্রীড়াবিদ হিসেবে। ক্যারিয়ার জুড়ে আলোচনায় ছিলেন মাঠের বাইরের ঘটনার কারণেও। সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের বাঁক বদলের ১৪টি ঘটনা দেখে নিন এখানে... 1. #দারুণ_শুরু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা বাংলাদেশ আগেই হেরে বসেছিল। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ধারণা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। সাকিব যে নিখাদ অলরাউন্ডার, বোঝা গিয়েছিল প্রথম ম্যাচেই। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর চারে ব্যাট করতে নেমে করেন অপরাজিত ৩০ রান। প্রথম ম্যাচেই স্বাদ পান জয়ের। 2. #নিউজিল্যান্ডের বিপক্ষে সেই বোলিং দীর্ঘ ক্যারিয়ারে সাকিব নিজের বোলিং নিয়ে খুব বেশি পরিশ্রম করেননি। কিন্তু শুরু থেকেই সাকিব ছিলেন দুর্দান্ত বোলার। যে কোনো...

লিটল মাস্টার শচীন। Little Master Shahin.. শচীন টেন্ডুলকারের জীবনী

রূপকথার শচীন, শচীনের রূপকথা সৌরভের কল্যাণে দুই-একটা বাংলা শব্দ শিখেছেন। তাই বলে বাংলায় একটা আস্ত বই পড়ে ফেলতে পারার প্রশ্নই ওঠে না। আমার বই পড়ার জন্য অনুবাদক ভাড়া করেছেন বা করবেন বলেও মনে হয় না। এমন কিছু হয়েছে শুনলে আমি নিজেই অজ্ঞান হয়ে যাব। যতটা না আনন্দে, তার চেয়ে বেশি বিস্ময়ে। আমরা তাই ধরে নিতে পারি, আমার লেখা 'শচীন রূপকথা' বইটি শচীন টেন্ডুলকার পড়েননি। তবে না পড়লেও বইটা যে শচীন টেন্ডুলকারের কাছে আছে, এটা আমি আপনাদের নিশ্চিত করতে পারি। কীভাবে? আমি নিজেই যে সেটি তাঁর হাতে তুলে দিয়েছি। শচীন নিজে না বললে অবশ্য তা প্রমাণ করতে পারব না। দুটি বই শচীনকে উপহার দিয়েছি, আর দুটিতে অটোগ্রাফ নিয়ে সযত্নে রেখে দিয়েছি আমার কাছে। তাতে অবশ্য বইটি যে শচীন টেন্ডুলকার দেখেছেন, বড় জোর এটি প্রমাণ হয়। বইটা তাঁর কাছে আছে, এর প্রমাণ কী? না, আসলেই কোনো প্রমাণ নেই। আমি শুধু আমাকে বিশ্বাস করতে অনুরোধই করতে পারি। শচীনের মুম্বাইয়ে বান্দ্রায় পেরি ক্রস রোডের ফ্ল্যাটে বইটি দেখে এসে আমার এক বন্ধু সাংবাদিক আমাকে তা জানিয়েছেন। এখন বিশ্বাস করা না-করা আপনার ব্যাপার। শচীন রূপকথা হাতে শচীন টেন্ডুলকারের একটা ছ...

দাঙ্গা যখন বারোটা বাজিয়েছিল ক্রিকেটের।। ক্রিকেট খেলা বন্ধ হয়েছিল এমন ঘটনা।

Image
দাঙ্গা যখন বারোটা বাজিয়েছিল ক্রিকেটের ১৯৬৭ সালে কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে দর্শক হাঙ্গামার সেই ছবি। ফাইল ছবি ১৯৬৭ সালে কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে দর্শক হাঙ্গামার সেই ছবি। ফাইল ছবি আবহাওয়া-সংক্রান্ত কোনো সমস্যা নয়, মনুষ্য সৃষ্ট সমস্যায় ক্রিকেট ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার অনেক ঘটনা আছে। অনেকে দেশেই ঘরোয়া ক্রিকেটে দর্শক হাঙ্গামার ঘটনা ঘটেছে। কিন্তু দর্শকদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাঘাত ঘটার ঘটনা কিন্তু খুব বেশি নেই। ইতিহাসের পাতা থেকে এ ধরনের চারটি ঘটনা তুলে ধরা হলো... অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, স্যাবাইনা পার্ক, কিংস্টোন, ১৯৭৮ এটি ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে ঘটনা হয়ে আছে। সেবার অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সফর করছিল। ফ্রাঙ্ক ওরেল ট্রফির পঞ্চম টেস্ট একেবারে শেষ মুহূর্তে এসে দর্শক-হাঙ্গামায় পণ্ড হয়ে গিয়েছিল। প্রথম চার টেস্টের তিনটিতে জিতে ওয়েস্ট ইন্ডিজ তখন এগিয়ে ৩-১ ব্যবধানে। জ্যামাইকার কিংস্টোনের স্যাবাইনা পার্কে শেষ টেস্টে দারুণ ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ৩৬৯ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের অবস্থা তখন তথৈবচ—২৫৮ রান তুলতে ...

Ashraful, The Legend.. আশরাফুল এক মহাকাব্য।।

Image
যার ব্যাট হাসলে হাসত পুরো বাংলাদেশ ( শেষ পর্ব) মোহাম্মদ আশরাফুল শুধু একটা নাম নয়। কোটি ভক্তের শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগের নাম এই মোহাম্মদ আশরাফুল। বিশেষ করে যারা ৯০ এর দশকে যারা বেড়ে উঠেছেন, তাদের শৈশব কৈশোরের ক্রিকেটীয় স্মৃতির একটা বড় অংশ মোহাম্মদ আশরাফুল। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। তখন ম্যাচ জিততাম কালে ভদ্রে। আর বড় দলগুলোর সাথে সে ত আকাশ কুসুম চিন্তা। এই আকাশ কুসুম কল্পনার বাস্তব রূপ দিতে পারতেন কেবল একজন তিনি আশরাফুল। গায়ানা থেকে জোহানেসবার্গ কিংবা কার্ডিফ থেকে গল সবখানেই আশরাফুলের ব্যাট ছিল চওড়া। ২০১৩ সালের ১৩ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয় আশরাফুল। তবে ২০১৬ সালে ১৩ আগস্ট ঘরোয়া লিগ খেলার অনুমতি পান। মাঝে তিনটা বছর উইলো আর চর্মগোলকের দুনিয়া থেকে সম্পূর্ণ বাহিরে ছিলেন। মাঝের এই তিন বছর তিনি যতখানি ২২ গজকে মিস করেছে, ওই ২২ গজ তার চেয়ে বেশি তাকে মিস করেছে। মিস করেছে তার কোটি ক্রিকেট ভক্ত। মিস করেছে একসাথে ড্রেসিং রুম শেয়ার করা তার সতীর্থরা। ১৬ সালে ফিরেই ২০১৭-১৮ মৌসুমে লিস্ট এ তে ৫ সেঞ্চুরিতে ১৩ ম্যাচে ৬৬.৫০ গড়ে ৬৬৫ রান করেছিলেন। লিস্ট-এ ...

Ashraful, The Legend.... আশরাফুল, এক মহা কাব্য।।।

যার ব্যাট হাসলে হাসত পুরো বাংলাদেশ (প্রথম পর্ব) তার আবির্ভাব রূপকথার রাজপুত্রের মত। দেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার মানা হয় তাকে। যার ব্যাট হাসলে হাসত পুরো বাংলাদেশ । বাংলাদেশ ও পারে এই সাহস টাইগারদের বুকে সঞ্চালন করে দিয়েছিলেন তিনি। অনেক প্রথমের সাক্ষী তিনি। বলছিলাম দেশের ক্রিকেটের এক সময়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন মোহাম্মদ আশরাফুলের কথা। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার অতটা বর্ণাঢ্য নয়। তবে নিজের দিনে তিনি ছিলেন প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতংক। একা লড়াই শুধু ম্যাচ জেতানোয় তিনি ছিলেন সেরাদের সেরা। নিজের দিনে বিশ্বের যে কোন দলকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতেন। এই একটা কারনেই হইত তিনি কোটি ক্রিকেটপ্রেমীর হ্রদয়ে চিরস্থায়ী আসন পেয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সবার প্রিয় অ্যাশ।অভিষেকটা রঙিন পোশাকে। তবে নিজের জাত চেনাতে তিনি বেছে নিয়েছিলেন সাদা পোশাকের অভিজাত ফরমাটকে। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নসশিপে ম্যাচ দিয়ে অভিষেক।যেন এলেন, দেখলেন আর জয় করলেন। সে ম্যাচে তিনি যা করেছেন টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে তা করে দেখাতে পারে নি কেউ। চামিন্দা ভাস আর মুর...