আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ দেখা যাবে হাজারতম ম্যাচ। বাংলাদেশের এ ম্যাচটি ইতিহাসের যেখানে ‘নতুন’ মাইলফলক।

বাংলাদেশের এ ম্যাচটি ইতিহাসের যেখানে ‘নতুন’ মাইলফলক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ দেখা যাবে হাজারতম ম্যাচ। তাতে জড়িয়ে থাকবে বাংলাদেশ দলের নাম ওয়েলিংটন থেকে সিডনি তারপর দিল্লি। আজ এ তিনটি ভেন্যুতে চোখ থাকবে ক্রিকেটমোদীদের। তবে ওয়েলিংটনে এখন আর চোখ রাখার কিছু নেই। সেখানে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি যে শেষ হয়েছে সকালেই (বাংলাদেশ সময়)। এখন সিডনিতে চলছে অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি লড়াই। সন্ধ্যায় দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তখন এ ম্যাচের পাশে লেখা হবে ১০০০তম! আন্তর্জাতিক টি-টোয়েন্টির বয়স ১৪ বছর পেরিয়ে গেছে। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি এ সংস্করণে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।এ ম্যাচ নিয়ে ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক’-এ লেখা হয়েছে ‘কোনো দলই ম্যাচটি সিরিয়াসলি নেয়নি।’ সে ম্যাচের পর ক্রিকেট মাঠে জল গড়িয়েছে অনেক দূর। টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টিও এখন ভীষণ গুরুত্বপূর্ণ সম্ভব পূর্ববর্তী দুটি সংস্করণের তুলনায় গুরুত্ব একটু বেশিই। দর্শক থেকে খেলোয়াড়দের কাছে এ সংস্করণের চাহিদাও ব্যাপক। আর তাই মাত্র ১৪ বছরের মধ্যেই ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে হাজারতম ম্যাচটি দেখা যাবে আজ টি-টোয়েন্টি সংস্করণে। টেস্ট ক্রিকেটে হাজারতম ম্যাচটি দেখতে অপেক্ষা করতে হয়েছে ১০৭ বছর। ১৮৭৭ সালে প্রথম টেস্টের পর হাজারতম ম্যাচটি গড়িয়েছে ১৯৮৪ সালে হায়দরাবাদে (পাকিস্তান-নিউজিল্যান্ড)। ওয়ানডে সংস্করণের যাত্রা শুরু ১৯৭১ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। এ সংস্করণে ১০০০তম ম্যাচটি দেখা গেছে ২৪ বছরের মাথায়। ১৯৯৫ সালে নটিংহামে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল ছেলেদের আন্তর্জাতিক ওয়ানডেতে হাজারতম ম্যাচ। আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টির সূচিতে রয়েছে ৯৯৮, ৯৯৯ ও ১০০০! খেলা শুরুর সময়ের ক্রম অনুযায়ী ধারাবাহিকভাবে এ তিনটি ম্যাচ গড়াবে আজ। এর মধ্যে অকল্যান্ডে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৯৯৮তম ম্যাচটি খেলে ফেলেছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। যেখানে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে স্বাগতিকেরা। আর এ প্রতিবেদন লেখার সময় সিডনিতে গড়িয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এ সংস্করণে যা ৯৯৯তম ম্যাচ। ঠিকই ধরেছেন। সন্ধ্যায় ছেলেদের ক্রিকেটে ১০০০তম টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নামছে ভারত-বাংলাদেশ। জিততে পারলে মাইলফলকটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের জন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৯৯৯টি ম্যাচের মধ্যে ৮৯ ম্যাচে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। এ ৮৯ ম্যাচের মধ্যে ৫৮টিতে হেরেছে বাংলাদেশ। এ সংস্করণে যা দ্বিতীয় সর্বোচ্চ হার। ১২৩ ম্যাচ খেলা শ্রীলঙ্কা হেরেছে ৬১ ম্যাচ। পাকিস্তান এ সংস্করণে সবচেয়ে বেশি (১৪৭*) ম্যাচ খেলেছে। জয়সংখ্যাও (৯০) সবচেয়ে বেশি

Comments

Popular posts from this blog

যে ১০টি মুহূর্ত ধোনিকে ধোনি বানিয়েছে... ভারতীয় ক্রিকেট ধোনির মতো আর কাউকে পাবে কি?

লিটল মাস্টার শচীন। Little Master Shahin.. শচীন টেন্ডুলকারের জীবনী

সাকিবের ক্যারিয়ারের ‘১৪’ বছরে ১৪টি ঘটনা। সাকিব আল হাসান।